SPECIAL NOTICE
✨ নতুন কালেকশন এসেছে ✨ | 🔥 Hot Deals চলছে | 💥 Limited Time Discount | 🚚 Fast Delivery Across Bangladesh | 💳 সহজ ও নিরাপদ পেমেন্ট | 📦 Quality Checked Products | ❤️ আপনার বিশ্বাস, আমাদের দায়িত্ব | 🛒 Shop Now & Enjoy the Best Experience.< ✨ নতুন কালেকশন এসেছে ✨ | 🔥 Hot Deals চলছে | 💥 Limited Time Discount | 🚚 Fast Delivery Across Bangladesh | 💳 সহজ ও নিরাপদ পেমেন্ট | 📦 Quality Checked Products | ❤️ আপনার বিশ্বাস, আমাদের দায়িত্ব | 🛒 Shop Now & Enjoy the Best Experience.<

ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে?

06 Sep, 2026 6 ভিউ 1 মিনিট পড়া
ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে?

আমার তো লিকুইড ম্যাট লিপস্টিক দারুণ পছন্দ, শেইডগুলো এত সুন্দর যে লিপস্টিক লাগানোর পর ওভারঅল লুকে ইনস্ট্যান্ট চেঞ্জ আসে! অনেকেই অভিযোগ করেন ম্যাট লিপস্টিকের ফর্মুলা নিয়ে- 'অ্যাপ্লাইয়ের পর ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরই কেমন যেন গুঁড়ো গুঁড়ো হয়ে উঠে যায়, লং লাস্টিং করে না লিপস্টিক' ইত্যাদি। ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর যেন এই সমস্যাগুলো না হয়, সেই টিপসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সেই সাথে কীভাবে লিপ কেয়ার করা যায়, সেই বিষয়েও জানা হয়ে যাবে।

ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের আদবকেতা

লিপস্টিকের ফর্মুলা যেমনই হোক, লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে লিপ এরিয়া প্রিপেয়ার করে নেওয়া জরুরি। ফিনিশিং তো ম্যাট টাইপেরই হবে, গ্লসি ভাব থাকবে না! কিন্তু ওভারড্রাই ফিল যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে ভালোমানের লিপ বাম বা ভ্যাসলিন দিয়ে ঠোঁট ময়েশ্চারাইজড করে নিন। কিছুক্ষণ রাখার পর একটি টিস্যু দিয়ে এক্সেস লিপ বাম বা ভ্যাসলিন মুছে ফেলুন আলতোভাবে। জাস্ট একটু চেপে মুছে নিলেই হবে। তারপর পছন্দের ম্যাট লিপস্টিক লাগিয়ে নিন। চাইলে আঙ্গুল দিয়ে লিপস্টিক স্ম্যাজ করে নিন। ওভারকোটিং করবেন না, এতে লিপস্টিকের টেক্সচার আনইভেন লাগে। সেইম কালারের লিপলাইনার লাগিয়ে নিতে পারেন, এতে ঠোঁটের শেইপ সুন্দরভাবে ফুটবে।

লিপ কেয়ার টিপস

ঠোঁটে যদি ডেড স্কিন সেলস জমে যায় আর ড্রাই থাকে, তাহলে কিন্তু যতই ভালো ব্র্যান্ডের লিপস্টিক অ্যাপ্লাই করা হোক না কেন সেটা ভালোভাবে বসবে না! তাই ঠোঁট প্রোপারলি ময়েশ্চারাইজড রাখার জন্য যত্ন নেওয়া কিন্তু মাস্ট। যেভাবে আপনি স্কিন আর হেয়ারের জন্য বেসিক টেক কেয়ার করেন, ঠিক সেভাবেই লিপ এরিয়ার যত্ন নিয়েও একটু সচেতন হতে হবে। এতে লিপস সফট থাকবে, ফেটে ফেটে যাবে না, কালচে ভাব চলে যাবে আর অ্যাপ্লাইয়ের পর সুন্দরভাবে কালারটা এনহ্যান্স হবে। তাহলে জেনে নেই টিপসগুলো!

১) সপ্তাহে অন্তত ১ দিন লিপ স্ক্রাব করে নিন। লেবুর রস, মধু, সামান্য চিনি দিয়ে ঘরোয়াভাবেই এটা বানিয়ে নিতে পারেন। এখন মার্কেটে লিপ স্ক্রাব কিনতে পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন।

২) সারাবছরই যদি আপনার ঠোঁটে শুষ্ক ভাব থাকে বা ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা ফেইস করেন, তাহলে রাতে ঘুমানোর আগে আমন্ড অয়েল বা জোজোবা অয়েল দিয়ে একটু ম্যাসাজ করে নিতে পারেন।

৩) ঠোঁট ময়েশ্চারাইজড রাখতে রেগুলার অ্যালোভেরা জেলও ব্যবহার করা যেতে পারে, ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এতে লিপস এর ড্রাইনেস কমে যাবে।

৪) বাইরে থেকে এসে অয়েল ক্লেনজার দিয়ে ঠোঁট ক্লিন করবেন। খুব ভালোভাবে লিপস্টিক ক্লিন করে নিবেন, যেভাবে আপনি মুখের মেকআপ ক্লিন করেন! তারপর পানি মুছে নিয়ে লিপ বাম লাগাবেন।

৫) সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের লিপ জেল বা লিপ বাম ইউজ করতে, ক্ষতিকর কেমিক্যাল আছে এমন প্রোডাক্ট এড়িয়ে চলবেন।

তাহলে জেনে নিলেন ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে কীভাবে ঠোঁট প্রিপেয়ার করবেন এবং ঠোঁটের যত্ন নিবেন। ঠোঁটে ডেড সেলস না থাকলে, ঠোঁট ঠিকমতো নারিশমেন্ট পেলে যেকোনো ম্যাট লিপস্টিক ভালোভাবে বসবে, ড্রাই হয়ে যাবে না। তাই ঠোঁটের যত্ন নিয়ে আলসেমি করা ঠিক না!

শেয়ার করুন: Facebook Twitter WhatsApp
সব ব্লগ দেখুন

১০০% অরিজিনাল পণ্য

সাশ্রয়ী দাম, নিশ্চিন্তে কেনাকাটা।

দ্রুত ডেলিভারি

সারা দেশে দ্রুত পৌঁছে যায়।

নিরাপদ পেমেন্ট

১০০% সুরক্ষিত লেনদেন ব্যবস্থা।

সহজ সাপোর্ট

দ্রুত সহায়তা সবসময় প্রস্তুত।

পণ্য অপশন নির্বাচন করুন

লাইভ সহায়তা

অনলাইন সাহায্য চাইলে ক্লিক করুন

ভাবছে...
কমপ্লেইন / সমস্যা জানান